আশাশুনিতে জীবাণুনাশক স্প্রে ও লিফলেট বিতরণ

13

আশাশুনি প্রতিনিধি : করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এসএম ওমর ছাকী পলাশের ব্যক্তিবগত উদ্যেগে জীবাণুনাশক ছিটানো ও লিফলেট বিতরণ করা হয়েছে।

রবিবার তিনি তার সেচ্ছাসেবক বাহিনীদেরকে নিয়ে ইউনিয়নের বিভিন্ন জনবহুল গুরুত্বপূর্ন স্থানে ও কাদাকাটি বাজারে জীবাণুনাশক ছিটানো ও জনসাধারনের মাঝে এ লিফলেট বিতরণ করেন।

এসময় তিনি সকলকে আতঙ্কিত না হয়ে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক ব্যবস্থা অনুশীলনের মাধ্যমে নিজেকে, পরিবারকে এবং সমাজকে করোনা ভাইরাস থেকে সুরক্ষিত রাখার আহবান জানান।