
নিজস্ব প্রতিনিধি : পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)- এর আর্থিক ও কারিগরী সহযোগিতায় এবং আর্থ সামাজিক প্রতিষ্ঠান “উন্নয়ন” এর বাস্তবায়নে সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রমের আওতায় আশাশুনি ইউনিয়নে স্বাস্থ সেবা ও পুষ্টি বিষয়ক দুই (০২) দিন ব্যাপি প্রশিক্ষণের শুভ উদ্বোধন হয়েছে।
এতে অশংগ্রহণ করছেন ৮টি ওয়ার্ডের স্বাস্থসেবা ও পুষ্টি কার্যক্রমে নিয়োজিত স্বাস্থ্য পরিদর্শকবৃন্দ।
সোমবার (২৮ নভেম্বর) সমৃদ্ধি কর্মসূচির আশাশুনি ইউনিয়নের প্রকল্প সমন্বয়কারী মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রসপারিটি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ তারিকুর রহমান।
![]()
এসময় আরো উপস্থিত ছিলেন, স্বাস্থ্য কর্মকর্তা ইকবাল কবির, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জাবের হোসেন প্রমুখ।


