আশাশুনিতে অবৈধ পাকা স্থাপনা উচ্ছেদ ও ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

29

আশাশুনি প্রতিনিধি ।। আশাশুনি উপজেলার বড়দল বাজারে অবৈধ পাকা স্থাপনা উচ্ছেদ করাসহ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ঐ স্থাপনা নির্মাণ করা ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা এ উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এসময় সরকারী নির্দেশ অমান্য করায় বড়দল গ্রামের মৃত জবেদ আলী গাজীর ছেলে নুর ইসলামকে ১ হাজার টাকা জরিমানা করেন ও অবৈধ পাকা স্থাপনা উচ্ছেদ করেন এবং পূনরায় কাজ না করার নির্দেশ প্রদান করেন।

উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে, বড়দল ইউনিয়ন (ভূমি) সহকারী কর্মকর্তা রনজিত কুমার মন্ডল, মুক্তিযোদ্ধা বৃন্দ, আশাশুনি প্রেসক্লাবের সদস্য এম এম নুরআলম, সাংবাদিক বিএম আলাউদ্দীন, অফিস সহকারি সুগত অধিকারী, ইউপি সদস্য মাসুদ রানা, পুলিশ সদস্য ও গ্রামপুলিশ বৃন্দ উপস্থিত ছিলেন।