আলোকচিত্রী শহিদুল আলমের জামিন মঞ্জুর

91
আলোকচিত্রী শহিদুল আলমের জামিন মঞ্জুর

তথ্যপ্রযুক্তি আইনের মামলায় গ্রেফতার আলোকচিত্রী শহিদুল আলমকে জামিন দিয়েছেন হাইকোর্ট। শহিদুল আলমের জামিন প্রশ্নে করা রুল গ্রহণ করে বৃহস্পতিবার দুপুরে বিচারপতি শেখ আব্দুল আউয়াল ও বিচারপতি বিষ্ণুদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে শহিদুল আলমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন। অপর দিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান।

শহিদুল আলমের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া সাংবাদিকদের বলেন, এ আদেশের ফলে শহিদুল আলমের মুক্তিতে বাধা নেই। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, এ আদেশের বিরুদ্ধে আপিল করা হবে।