‘আনসাবস্ক্রাইব’ ঝড়, মহাবিপদে সালমান মুক্তাদির

217

বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। তিনি দেশের সর্বপ্রথম ইউটিউবার হিসেবে খ্যাত অভিনেতা সালমান মুক্তাদিরের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগে উঠেছে। যার ফলে তার জনপ্রিয় ইউটিউব চ্যানেল সালমান দ্য ব্রাউনফিশ আনসাবস্ক্রাইব ঝড়ের মধ্যে পড়েছে।

এই আনসাবস্ক্রাইবের ঘটনার মূল সূত্রপাত হয় তার ইউটিউব চ্যানেলে ‘অভদ্র প্রেম’ টাইটেলে একটি ভিডিও টিজার প্রকাশ করার পর থেকে। এরপর থেকেই শুরু হয় সমালোচনা। এই সমালোচনায় বাড়তি মাত্রা যোগ করে ইউটিউবার তাহসিন এন রাকিব (তাহসিনেশন)।

গত ৭ ফেব্রুয়ারি তাহসিনেশন তার ফেসবুক পেইজে এটি নিয়ে একটি পোস্ট করেন এবং ৫ লাখ কমেন্ট হলে এটি নিয়ে রোস্টিং ভিডিও করার কথা বলেন। কিন্তু মাত্র ৮ ঘণ্টায় ৫ লক্ষের বেশি কম্মেন্ট পড়ে তার পোস্টে। তাই শুক্রবার রাতে তাহসিনেশন ইউটিউব চ্যানেলে একটি রোস্টিং ভিডিও আপলোড করা হয় ।

রোস্টিং ভিডিওতে তাহসিন এন রাকিব ভিউয়ারদেরকে সালমান দ্য ব্রাউনফিস চ্যানেলে আনসাবস্ক্রাইব করার কথা বলেন। ওই ভিডিও আপলোড করার পর রাতেই সালমান মুক্তাদিরের চ্যানেলকে ৪৭ হাজার ১২ জন আনসাবক্রাইব করেছেন।

এখন দেখার বিষয় এই আনসাবস্ক্রাইব ঝড় কখন থামে। আনসাবস্ক্রাইবের রেকর্ড করে ফেলতে পারেন ইউটিউবার সালমান মুক্তাদির।