আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: আটলিয়া ইউনিয়নে অর্থবছর অবকাঠাম উন্নয়নের মধ্যে শিক্ষা স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে ১ কোটি টাকার ব্যাপক উন্নয়ন ঘটেছে। তাছাড়া চুকনগর বাজার, কাঠাল তলা বাজার, মালতিয়া বাজার উন্নয়ন ১ কোটি টাকার মধ্যে চান্নি মাটি ভরাট পানি নিষ্কাসন অভ্যন্তরিন রাস্তাসংস্কার কৃষি উন্নয়ন খাতে এ ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হয়েছে।
অন্যদিকে চুকনগরে গুরুত্ব পুর্ণ যতিন কাসেম সড়ক ১ কোটি ৫৭ লাখ টাকা বরাদ্দ হয়েছে। এই সড়কটি টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে বলে একটি সূত্রে জানা যায়। চুকনগর শহরের ব্যস্ততম সড়কটি নির্মাণ কাজ শেষ হলে খুলনা, দৌলতপুর, নওয়াপাড়া শহরের সাথে দক্ষিণ অঞ্চল মানুষের দ্রুত যোগাযোগ উন্নয়ন হবে। চুকনগর বাজারের ব্যবসায়ী জয়দেব আঢ্য জানান, এই সড়কটি উন্নয়নের জন্য আমাদের দীর্ঘদিনের দাবী ছিল। চুকনগর শহরের প্রাণ কেন্দ্র এই সড়ক হলে দক্ষিণ অঞ্চল মানুষের ব্যবসা, বাণিজ্য, যাতায়াতের উল্লেখ যোগ্য ভূমিকা রাখবে এবং আর্তসামাজিক উন্নয়ন ঘটবে।
টি, আর ও কাবিখা দূর্যোগ ব্যবস্থাপনার উপর ১ কোটি টাকার, অন্যদিকে চুকনগর ভদ্রানদী খনন ৯ কোটি টাকা, কাসিমপুর ক্লোজার থেকে ৬ কিলোমিটার নরনিয়া ভায়া বেতাগ্রাম ৩ কোটি টাকা বরাদ্দ হয়েছে। প্রকল্প বাস্তবায়ন হলে জলাবদ্ধতার সমাধান হবে।



