আজ শুরু হচ্ছে ফুটবলের বিশ্বযুদ্ধ, উদ্বোধনের কিছু মুর্হুতের অপেক্ষায় সারা বিশ্ব

13

রাশিয়ায় আজ শুরু হচ্ছে ফুটবলের বিশ্বযুদ্ধ। বিশ্বের ৩২ শক্তিধর দেশের মধ্যে শুরু হচ্ছে এ যুদ্ধ। রাশিয়া বিশ্বকাপ ফুটবলের বর্ণাঢ্য উদ্বোধনের কিছু মুর্হুতের অপেক্ষায় সারা বিশ্ব। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে পর্দা উঠছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’- বিশ্বকাপ ফুটবলের। উদ্বোধনী অনুষ্ঠানেই উপস্থাপন করা হবে এবারের বিশ্বকাপ ফুটবলের থিম সং ‘লিভ ইট আপ’। লেনিনের দেশ রাশিয়া সবাইকেই চমকে দিতে চায় মন মাতানো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। এর ঘণ্টা দুয়েক পরে লুঝনিকি স্টেডিয়ামেই শুরু হবে ফুটবলের বিশ্বসেরার লড়াই। উদ্বোধনী ম্যাচে খেলবে স্বাগতিক রাশিয়া ও সৌদি আরব।

বিশ্বের ৩২টি দেশ লড়বে বিশ্বকাপ ফুটবলের সোনালী ট্রফি’র জন্য।

মস্কোর লুঝনিকি স্টেডিয়ামের ৮০ হাজার দর্শকের তুলে ধরা হবে রাশিয়ার ঐতিহ্য ও সংস্কৃতি। রাশিয়া বিশ্বকাপ ফুটবলের থিম সং লিভ ইট আপ গাইবেন উইল স্মিথ ও নিকি জ্যাম এবং ইরা ইস্ত্রোফি।

সুরের মূর্ছনায় মাতাবেন গ্লোবাল মিউজিক আইকন রবি উইলিয়ামস, রাশিয়ার শিল্পী আইদা গারিফুলিনা। চমক হিসেবে থাকছেন ব্রাজিলের হয়ে ২০০২ সালে বিশ্বকাপ জেতা তারকা ফুটবলার রোনাল্ডো লিমা। সঙ্গীতের ছোঁয়ায় থাকছে মন মাতানো উদ্বোধনী অনুষ্ঠানে।

বিশ্বকাপ ফুটবলে অংশ নেয়া ৩২ দলের পতাকার মাধ্যমে থাকবে পরিচিতি পর্ব। লুঝনিকিতেই বিশ্ববাসীর সামনে সুরের তালে নাচবেন এবারের বিশ্বকাপের মাসকট জাভভাকা।