আজ থেকে শুরু পাটকেলঘাটায় খানা তথ্যভান্ডার শুমারী

61
খানা তথ্যভান্ডার শুমারী

মো, রিপন হোসাইন ॥গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা,তথ্য মন্ত্রণালয়াধীন ও পরিসংখ্যান ব্যুরোর অধীনে তথ্যভান্ডার দেশের খানাভিক্তিক আর্থসামাজিক চিত্র ও উন্নয়ন অগ্রগতি,বিভিন্ন উন্নয়ন কর্মসূচী ,সামাজিক নিরাপত্তা কর্মসূচী যথাযথ বাস্তবায়নে মাধ্যমে দারিদ্র দূরীকরনসহ গুরুত্বপূর্ন ও নির্ভরযোগ্য সহায়ক হিসেবে এ তথ্য ভান্ডার ব্যবহার হবে। । সরকারের অন্যান্য সেবা সমূহ দ্রুত জনগনের দোর -গোড়ায় পৌছে দেবার ক্ষেত্রে এ তথ্যভান্ডার নির্ভরযোগ্য হিসেবে কাজ করবে। এ লক্ষ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলায় জনমিতিক তথ্য সংগ্রহ করে একটি জাতীয় তথ্যভান্ডার তৈরি করবে  সরকার।

আজ বৃহস্পতিবার খেকে খানা তথ্যভান্ডার শুমারী শুরু। ন্যাশনাল হাউজহো- ডাটাবেইজ প্রকল্পের উদ্যেগে দেশের অন্যান্য জেলার ন্যায় সরুলিয়া ইউনিয়নে শুরু হবে। এ ইউনিয়নের প্রত্যেকটি নাগরিকদের খানা তথ্যবলী  তথ্য সংগ্রহকারী কে দিতে সহযোগিতার করার আহবান জানান উপজেলা পরিসংখ্যান ব্যুরো অফিস। এ শুমারী আগামী ১৬ তারিখ পর্যন্ত চলবে। উল্লেখ্য যে,গত২২-২৫ তারিখ পর্যন্ত থানা তথ্যসংগ্রহকারী,সুপার ভাইজারদের তিনদিন ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ প্রদান করে।