আজ ঢাকা নেওয়া হবে মাশরাফির বাবাকে

9

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলের কিংবদন্তি অধিনায়ক ও নড়াইল ২ আসনের সংসদ মদস্য মাশরাফি বিন মর্তুজার বাবা নড়াইলবাসী সবার প্রিয় মুখ গোলাম মর্তুজা স্বপন অসুস্থ হয়ে পড়েছেন। যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হবে। আজ শনিবার (১২ অক্টোবর) বিকেলে তাকে ঢাকায় নেওয়া হবে বলে জানিয়েছেন মাশরাফির মামা মো. নাহিদুর রহমান।

এর আগে গতকাল শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় হঠাৎ বুকে ব্যথা হওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে রাতে তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

বর্তমানে মাশরাফির বাবা সিএমএইচে চিকিৎসাধীন আছেন জানিয়ে নাহিদুর রহমান বলেন, উন্নত চিকিৎসার জন্য শনিবার বিকেলে বিমানযোগে গোলাম মর্তুজা স্বপনকে ঢাকায় স্থানান্তর করা হবে। নড়াইলের সর্বস্তরের জনসাধারণ স্বপনের দ্রুত সুস্থতা কামনা করেছেন