কে এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো : জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় আমরা দেশের উন্নয়নে অঙ্গিকারবদ্ধ। এজন্য আমরা নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাবো।
আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করি। সমাজকে আমরা মুক্তিযুদ্ধ চেতনা সমৃদ্ধ করতে কাজ করে যাবো। জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সাগর পরিমান রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা সুরক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে। তিনি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতহাস শেখাতে হবে। দেবহাটার পারুলিয়ায় জেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সভাপতিকে গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন দেবহাটার কৃতি সন্তান ও জেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সভাপতি মুনসুর আহমেদ। শনিবার বিকাল সাড়ে ৪টায় ফেয়ার মিশনের আয়োজনে পারুলিয়াস্থ শহীদ আবু রায়হান চত্বরে তাকে গণসংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধনা গ্রহন করেন জেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সভাপতি মুনসুর আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যড. সম গোলাম মোস্তফা, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ।


