নিজস্ব প্রতিনিধি : জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, আশাশুনি উপজেলা শ্রমিকলীগের সফল সভাপতি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সকলের প্রিয় ব্যক্তিত্ব ঢালী মো. সামছুল আলম সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান জগদ্ধাত্রী পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় আশাশুনি সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শব্দলপুর গ্রামে ঐতিয্যবাহী শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত হয়ে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ঢালী মো. সামছুল আলম।
জনমত জরিপে সদর ইউনিয়নের সবচেয়ে জনপ্রিয় চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মো. সামছুল আলম সহ তার সফর সঙ্গীবৃন্দ এসময় বিভিন্ন বিষয়ে কথা বলেন। আগামী নির্বাচনে সকলের কাছে তিনি নিজের জন্য আর্শীবাদ কামনা করেছেন।



