নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে জাতীয় সামাজিক সেবা দিবস পালিত হয়েছে।বুধবার সকাল ১০টায় উন্নয়ন আশাশুনি শাখা অফিস চত্ত্বরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

খুলনা ভিত্তিক বে-সরকারী সংস্থা উন্নয়ন এর বাস্তবায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় আশাশুনিতে সমৃদ্ধি কর্মসূচির আওতায় “উন্নয়নে যুব সমাজ” কার্যক্রমে যুব সমাজের সদস্যদের নিয়ে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, আশাশুনি সমৃদ্ধি কর্মসূচির ইউনিয়ন সমন্বয়কারী মোঃ তারিকুর রহমান,শাখা ব্যবস্থাপক অতিশ দীপঙ্কর মণ্ডল,স্বাস্থ্য কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন,মৎস্য কর্মকর্তা তানভির রেজা,মনিরুল,আনারুল, হানিফ,রামপ্রসাদ,সাজ্জাদ হোসেন,মামুন হোসেন প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অাশাশুনি সমৃদ্ধি শাখার সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জাবের হোসেন।
অনুষ্ঠানে যুব সমাজের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন, যুব সমাজই পারে সমাজটাকে এগিয়ে নিয়ে যেতে।তাই যুবকদের সমাজ বি-নির্মানে এগিয়ে আসতে হবে।যুবরা না জাগলে দেশ ও রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।তাই সমাজ সেবার মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে।



