অাশাশুনিতে জাতীয় যুব দিবস-২০১৮ উৎযাপিত

34

নিজস্ব প্রতিনিধি : “জেগেছে যুব গড়বে দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ ” স্লোগানে সারা বাংলাদেশে একযোগে জাতীয় যুব দিবস-২০১৮ উৎযাপিত হয়েছে। অাশাশুনি উপজেলা প্রশাসন,যুব উন্নয়ন অধিদপ্তর ও সমৃদ্ধি কর্মসূচির “উন্নয়নে যুব সমাজ” এর যৌথ অায়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় যুব দিবস-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।

যুব দিবস উপলক্ষ্যে সকাল ৯.৩০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা বের হয়।শোভাযাত্রাটি অাশাশুনির বিভিন্ন জায়গা প্রদিক্ষণ শেষে উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত হয়।

বে-সরকারী সংস্থা উন্নয়নের বাস্তবায়নে “সমৃদ্ধি কর্মসূচি’র ” অাওতায় সংগঠিত যুব সমাজের যুবদের সমন্বয়ে এবং উপজেলা প্রশাসনের অায়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও বর্তমান সাতক্ষীরা -৩ অাসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ অা ফ ম রুহুল হক।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অাশাশুনি উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অাব্দুল হান্নান,সাবেক সাংসদ নজরুল ইসলাম,অাশাশুনি থানার নির্বাহী অফিসার (ওসি) বিপ্লব কুমার নাথ,যুব উন্নয়ন কর্মকর্তা অাজিজুল হক সহ অন্যান্যরা। সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মীর অালি রেজা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উন্নয়ন সংস্থার সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জাবের হোসেন,স্বাস্থ্য কর্মকর্তা ইকবাল কবির,শাখা ব্যবস্থাপক অতীশ দিপঙ্কর মণ্ডল,সাংসদ প্রতিনিধি শম্ভুজিত মন্ডল,উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালি শামসুল অালম,রুহুল হকের প্রেস সচিব তৌষিকে কায়ফু সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মকর্তা সহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গবৃন্দ।

এসময় প্রধান অতিথি ডাঃ অা ফ ম রুহুক হক যুবদের উদ্দেশ্য করে বলেন,যুবরাই হলো জাতির ভবিষ্যত। সরকার যুববদের কল্যাণে নতুন নতুন কর্মসূচি গহণ করছে।ইতিমধ্যে দশম জাতীয় সংসদের নির্বাচনী ইশতেহার ঘরে ঘরে চাকরির প্রতিশ্রুতি শেখ হাসিনা সরকার বাস্তবায়ন করেছে।যুবদের সমন্বয়ে দেশকে অারো উন্নত করতে হবে।

যুব সংগঠকের পক্ষ থেকে অলোচনা সভায় বক্তব্য প্রদান করেন সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জাবের হোসেন।তিনি বলেন,দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে যুব সমাজের ভূমিকা অগ্রনী।যুব সমাজ দেশ ও জাতীর বি-নির্মানে সংগঠক হিসাবে কাজ করে।দেশের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ যুবক।চাইলে যুবকরা দেশটাকে অনেক দূর নিয়ে যেতে পারে। এজন্য অাজকের এই যুব দিবসে সকল যুবককে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে, দেশটাকে যেনো অারো উন্নতির দিকে এগিয়ে নেয়া যায়।