অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে বস্ত্র বিতরণ

92
লাল সবুজের কথা- Lal Sobujer Kotha

সোহরাব হোসেন বিশেষ প্রতিনিধিঃ কাকসিয়ালি ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। নলতা মাধ্যমিক বিদ্যালয়ে শারদীয়া দুর্গা পূজা উপলক্ষে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওদের জন্য পূজার আনন্দ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফাউন্ডেশনের সভাপতি প্রিয়াংকা পিংকির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোনায়েন হোসেন। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র শিক্ষক মহিত উদ্দিন, অবকাশ কুমার, মনিরুল ইসলাম, হাসানুর রহমান, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি শিমুল হোসেন সহ সংগঠনের সকল মেম্বার ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৫ সালে কিছু তরুণ মেধাবী ছাত্রছাত্রী একত্রিত হয়ে তাদের পড়াশুনার খরচ থেকে কিছু অর্থ জমিয়ে এই ফাউন্ডেশনের কার্যক্রম শুরু করে। এই ফাউন্ডেশনের সেবামুলক কাজগুলোর মধ্যে পবিত্র ঈদ উপলক্ষে অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের বস্ত্র প্রদান, শীতে অসহায় ও সুবিধা বঞ্চিতদের কম্বল ও বস্ত্র প্রদান, দুস্থদের ফ্রি বই ও পড়াশুনার জন্য আর্থিক সহায়তা, পূজা উপলক্ষে অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের বস্ত্র প্রদান ইত্যাদি।