বিনোদন ডেস্ক: আভাস আগে থেকেই পাওয়া যাচ্ছিল। এবার তা সামনে এলো। টালিউড অভিনেত্রী, সংসদ সদস্য নুসরাত জাহানকে বিবাহবিচ্ছেদের নোটিশ দিয়েছেন স্বামী নিখিল জৈন। তবে এ বিষয় নিয়ে এখনই কিছু বলতে চান না নিখিল, যা বলার তিনি পরে বলবেন।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে, আজও নিখিলের ক্রেডিট কার্ড ব্যবহার করেন নুসরাত। নিখিল তাতে কোনো দিন বাধা দেননি। যশের সঙ্গে সম্পর্কে জড়ানো, একসঙ্গে রাজস্থানে, আজমিরে ছুটি কাটাতে যাওয়া- কোনো কিছু নিয়েই কোনো দিন মুখ খোলেননি নিখিল। এমনকি সামাজিক যোগাযোগের মাধ্যমেও কোনো দিন নুসরাতবিরোধী পোস্ট দিতে দেখা যায়নি নিখিলকে। বরং ভালোবাসা দিবসের দিন আকারে-ইঙ্গিতে বলেছিলেন, নুসরাত বদলে গেলেও তিনি একই রকম আছেন।
অবশেষে বাধ্য হয়ে তিনি বিবাহবিচ্ছেদের নোটিশ দিয়েছেন। মনে করা হচ্ছে, বিচ্ছেদের পর নুসরাত মোটা অঙ্কের খোরপোশ দাবি করবেন। কারণ তাঁর অতীতের সম্পর্কেও একই রকম ইতিহাস জানা যায়। বিয়ে না করলেও, বিচ্ছেদের সময় প্রেমিকদের সঙ্গে অনেক টাকার আদান-প্রদান হয়েছিল।
তবে কি এই বিচ্ছেদ আরো গাঢ় করবে যশরত-নুসরাত সম্পর্ক? যশের সঙ্গেই কি নতুন অধ্যায় শুরু হবে নুসরাতের? এখন সেটাই দেখার।



