মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় বকুল হোসেন (৩২) নামে এক পরকিয়া প্রেমিককে আপত্তিকর অবস্থায় আটক করে ধর্ষণ মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানাগেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গনেশপুর ইউনিয়নের দোসতি গ্রামে । আটককৃত পরকিয়া প্রেমিক বকুল হোসেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার শ্রীপুর গ্রামের ইয়াছিন আলীর ছেলে। গত সোমবার দিবাগত রাতে তাকে আটক করার পর মঙ্গলবার জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানাগেছে। এঘটনায় এলাকাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এনিয়ে গত কয়েকদিন যাবৎ চলছে নানান আলোচনা সমালোচনা।
স্থানীয়রা জানান, গত ১৫ থেকে ২০ দিন পূর্বে বগুড়ার ওই দুঃচরিত্রা মেয়েটির সাথে মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নের দোসতি গ্রামের জৈনক এক ছেলের বিয়ে হয়। বিয়ের আগে থেকেই বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার শ্রীপুর গ্রামের বকুল হোসেনের সাথে এই মেয়ের অবৈধ পরকীয়া প্রেমের সম্পর্ক ছিলো। কিন্তু তাদের প্রেমের সম্পর্ক গোপন রেখে বিয়ে দেয়া হয়। সেই প্রেমের সুত্র ধরে বকুল হোসেন গত সোমবার রাতে ওই মেয়ের কথামতো ওই মেয়ের স্বামীর বাড়িতে আসেন। ওই সময় ওই মেয়ের স্বামী বাড়িতে ছিলেন না। ওই সুযোগে তারা দুজনে একই ঘরে রাতযাপনের একপর্যায়ে প্রতিবেশিরা টের পেয়ে আপত্তিকর অবস্থায় তাদেরকে আটক করেন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
মান্দা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদি হয়ে আটক বকুলের বিরুদ্ধে মান্দা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। এ মামলায় তাকে মঙ্গলবার জেলহাজতে পাঠানোসহ নওগাঁ সদর হাসপাতালে ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।


