স্বপ্ন বুনার ইচ্ছা
হাবিব সিরাজ
আমি এখন স্বপ্নদেখি, অক্সিজেনভরা একটি স্বস্তিময় ভূখন্ডে
ডিজিটাল বাতাসে প্রস্তুতির ছাঁয়া একবারে একরোখা!
চোখ খুললেই গুমোট বিষাক্ত চক্রে ভেসে বেড়ায়
কর্তব্য পরায়ণ শব্দ আর অন্তরের পরম সুদীপ্ত ইচ্ছাগুলো।
বারেবারে যেন বসন্তের উচ্চারণ ভিজে দূষিত হাওয়ায়
কোলাব্যাঙের মত ফুলে ওঠে আন্ত:চত্ত্বরের শাখা-প্রশাখা ও বিস্তৃর্ণতা
চারিদিকে ক্ষুধার কোলাহল তান্ডবে চাঁদমামা আজ পথে পথে
বিচরণ করছে তবুও আকাশ ধরে তাঁরকা ছুতে আমরা হয়েছি বে-সামাল।
নদীনালা পার হওয়ার প্রতিযোগিতায় উপেক্ষার সংসারে কাঁচের আয়নায়
ভেসে ওঠে স্ব-কর্মের চরিত্র রেখাটি, ডুকরে কেঁদে কেঁদে চলে যায়
তবুও আজ এখন আমি সরল বর্তমান হয়ে বলছি ! শুধু একবার
অশান্ত ডেউয়ের তালে সবুজ ঘাসে হাতরেখে স্বপ্নগুলো বুনে যেতে চাই।



