সিরাজগঞ্জে উপজেলা বিএনপি অফিস হামলা

23
সিরাজগঞ্জে উপজেলা বিএনপি অফিস হামলা

নাজমুল হাসান অনিক, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা বিএনপি অফিস ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে বিএনপি আওয়ামীলীগ কে দোষারপ করছে। তবে আওয়ামীলীগের পক্ষ থেকে অভিযোগটি অস্বীকার করা হয়েছে।

কামারখন্দ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রেজাতে রাব্বী উথান অভিযোগ করে বলেন, সোমবার দুপুর সাড়ে ১২টার আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী জামতৈল রেলওয়ে ষ্টেশনে অবস্থিত বিএনপি কার্যালয়ে হামলা চালায়। এসময় তারা অফিসের চেয়ার-টেবিল ভাংচুর করে এবং ব্যানার-ফেষ্টুন ছিড়ে ফেলে দেয়। ঘটনার সময় কার্যালয়ের ভিতরে দলের কেউ ছিল না। এসময় পাশের চায়ের দোকানে বসে থাকা জামতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ মুহুরীকে মারপিট করে গুরুতর আহত করেছে হামলাকারীরা।

হামলা ও ভাংচুরের অভিযোগ অস্বীকার করে কামারখন্দ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার শেখ বলেন, বিএনপি নেতারা মিথ্যা অভিযোগ করছে। আওয়ামীলীগের কেউ ঘটনার সাথে জড়িত নয়।

কামারখন্দ থানার ওসি হাবিবুল ইসলাম বলেন, বিএনপি অফিসে হামলা ও ভাংচুরের ঘটনার পর থেকে পুলিশ সর্তক অবস্থায় রয়েছে।