সেলিম রেজা,মহেশপুর (ঝিনাইদ) প্রতিনিধি : ২৬ মার্চ সকালে বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে ঝিনাইদহের মহেশপুর উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।
মহেশপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের আয়োজনে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব,শাশ্বতী শীল এর সভাপতিত্বে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ ৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাড শফিকুল আজম খাঁন চঞ্চল।
এসময় থানা পুলিশ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক -শিক্ষিকা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, রাজনৈতিক নেতা নেত্রী এবং কর্মরত সাংবাদিক সহ বিভিন্ন স্তরের শত শত ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।