সামাজিক দূরত্ব বজায় রেখে চলছে “প্রসাদপুর দলিল লেখক সমিতির ” সকল কার্যক্রম

38

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় সামাজিক দূরত্ব বজায় রেখে চলছে “প্রসাদপুর দলিল লেখক সমিতির” সকল কার্যক্রম। করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সামাজিক দূরত্বের পাশাপাশি প্রত্যেক দলিল লেখককে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অত্র অফিসে প্রবেশের জন্য রয়েছে কিছু নিয়মনীতি। নিয়ম বহির্ভূতভাবে কেউ অফিসে প্রবেশ করলে তাদের জন্য রয়েছে প্রাতিষ্ঠানিক শাস্তির ব্যবস্থা।

মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার নিশ্চিত করতে “প্রসাদপুর দলিল লেখক সমিতির” প্রবেশ গেটে সার্বক্ষণিক রাখা হয়েছে ২ জন নিরাপত্তা প্রহরী।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, করোনাকালীন সময়ে অফিসের ভিতরে জমির ক্রেতা এবং বিক্রেতা একসাথে দুইজনের অধিক প্রবেশ করতে পারবে না। যদি কেউ নিয়ম বহির্ভূতভাবে অফিসে প্রবেশের চেষ্টা করেন তবে তার জন্য সঠিক জবাবদিহিতা করতে হবে। আর যদি কোন দলিল লেখক নিয়ম বহির্ভূতভাবে দলিল সম্পাদনের কাজ করার চেষ্টা করেন তাহলে তাদের বিরুদ্ধেও তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হয়।

অপরদিকে,মাস্ক ছাড়া কোন দলিল লেখক অফিসের ভিতর প্রবেশ করলে তার জমি রেজিস্ট্রির সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়ে থাকে। এছাড়াও অফিস চলাকালীন সময় থেকে শেষ পর্যন্ত মাস্ক ব্যাবহার বাধ্যতামূলক করা হয়েছে। কেউ মাস্ক খুলে রাখলে তৎক্ষনিক মাইকের মাধ্যমে সতর্ক করা হচ্ছে বলে জানাগেছে।

এ ব্যাপারে প্রসাদপুর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক এরশাদ আলী, সাংগঠনিক এবং যুগ্ম সম্পাদক বাবুল আখতার ও সদস্য সচিব আল-আমিন এর সাথে কথা বললে তারা জানান, আমাদের অফিসে সামাজিক দূরত্ব নিশ্চিত এর পাশাপাশি মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। পহেলা জুন থেকে অদ্যবধি আমাদের এ কার্যক্রম অব্যাহত আছে এবং মহামারী করোনা ভাইরাস যতদিন থাকবে আমাদের এ কার্যক্রম ততদিন অব্যাহত থাকবে।