সাতক্ষীরা জেলা আ’লীগের পূন:রায় সভাপতি মুনছুর, সম্পাদক নজরুল

379

অনলাইন ডেস্ক: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কাউন্সিলে দ্বিতীয় মেয়াদে মুনসুর আহমেদ সভাপতি ও মোঃ নজরুল ইসলামকে তৃতীয় বারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সম্মেলনের প্রধান বক্তা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আব্দুর রহমান উক্ত নাম ঘোষণা করেন। একই সাথে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির নাম জমা দিতে নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদকের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। এরআগে প্রস্তাবক সমর্থকসহ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে আগ্রহীদের আবেদন করতে বলা হয়। এর প্রেক্ষিতে জেলা আওয়ামী লীগের সভাপতি পদে ৫ জন এবং সাধারণ সম্পাদ পদে ৬ জন প্রার্থী হন। সভাপতি পদে প্রার্থীরা হলেন, সাবেক মন্ত্রী ডাঃ রুহুল হক এমপি, বর্তমান সভাপতি মুনসুর আহমেদ, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, জেলা কৃষক লীগের সভাপতি বিশ্বজিৎ সাধু ও মীর মোস্তাক আহমেদ।
সাধারণ সম্পাদক প্রার্থীরা হলেন মোঃ নজরুল ইসলাম, অধ্যাপক আবু আহমেদ, আসাদুজ্জামান বাবু, আ হ ম তারেক উদ্দীন, শেখ সাহিদ উদ্দিন ও ফিরোজ কামাল শুভ্র। প্রার্থীদের আলাপ-আলোচনার জন্য আধা ঘন্টা সময় দেওযা হয়।

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ’র সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য পীযুষ কান্তি ভট্টাচার্য।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল-মাহমুদ স্বপন এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, কার্যনির্বাহী সদস্য এস.এম কামাল হোসেন, এ্যাড. আমিরুল আলম মিলন, মারুফা আক্তার পপি প্রমুখ।

সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার। এসময় বাংলাদেশ আওয়ামী লীগ ও অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।

প্রধান বক্তা কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এ সময় বলেন, রাজনীতি ও রাজনৈতিক নেতৃত্বের গুনগত পরিবর্তন আনতে শুরু করেছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। অনুপ্রবেশকারী, টেন্ডারবাজ ও চাঁদাবাজদের দলে কোন জায়গা হবেনা বলে তিনি আরো বলেন।

বিকালে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন জেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের নাম ঘোষনা করেন। উল্লেখ্য. মুনসুর আহমেদ সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে নজরুল ইসলাম অত্যান্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন।