
অনলাইন ডেস্ক ।। সাতক্ষীরা সম্পর্কে কিছু কথা বলেছেন সরদার মুজিব।সেখানে উল্লেখ করেছেন সাতক্ষীরার রাজনীতি দেখলে হাসি পায়।
বঙ্গবন্ধু সৈনিকলীগের সাধারণ সম্পাদক এবং সাতক্ষীরা জেলা আওয়মীলীগের সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য সরদার মুজিবের ফেসবুকের পোস্টটি নিম্নে তুলে ধরা হলো।
“৫৮ বছর বয়সে জন্ম থেকে দেখে এসেছি সাতক্ষীরা মহাকুমায় যে সমস্ত সরকারী কর্মকর্তা-কর্মচারী (প্রজাতন্ত্রের বেতন ভোগীরা) সাতক্ষীরা জেলায় বদলি হয়ে আসতেন এবং মেয়াদ শেষে নিয়মানুযায়ী চলে যেতেন। তারা সৌজন্যবোধ অনুযায়ী নেতাদের অফিসে বা বাড়ীতেই আসতেন। এ জেলায় দ্বায়িত্ব পালনে নেতাদের সহযোগিতা কামনা করতেন বা কার্যকালে সহযোগিতা পেয়েছেন বলে চলে যাওয়ার পূূর্বে কৃতজ্ঞতা জানাতে আসতে দেখা যেতো।
অথচ এখন কি দেখছি, আমাদের কিছু সংখ্যক বেহায়া অর্থলোভী দালাল শ্রেণীর মাদকসেবী, মাদক ব্যবসায়ী ও হাইব্রিড আওয়ামীলীগ দালালী করে অর্থ উপার্যনের জন্য ফুলের মালা নিয়ে চাকুরীজীবীদের টেবিলে টেবিলে যেয়ে আলগা সম্পর্ক তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন যেটা নাকি তাদের গায়ে যে সরকারি দলের রাজনৈতিক টাইটেলটা লাগানো রয়েছে সেটাকে নিজেরাই পদদলিত করছেন হাসতে হাসতে।
কেন জাতির পিতার মেয়ে প্রধানমন্ত্রী থাকা কালীনই ২০১৩ সালে প্রশাসনের ভিতর ঘাপটি মেরে থাকা এক শ্রেণীর কর্মকর্তার সহযোগিতায় জামায়াত-বিএনপি সাতক্ষীরাকে দখলে নিয়ে অগণিত আওয়ামী নেতাদেরকে নির্মমভাবে হত্যা করেছিল। আজও পর্যন্ত যার বিচারে কোন নেতা মাথা ঘামান না।
তাহলে প্রশ্নটা কি দাঁড়াল ফুলের তোড়া গুলো নিয়ে যারা দৌঁড়াচ্ছেন, ছবি নিচ্ছেন, ফেসবুকে দিচ্ছেন সমাজ কি তাদেরকে সমাজ সেবক রাজনীতিবিদ হিসাবে চিনছেন, নাকি দালাল বা ধান্ধাবাজ হিসাবে জানছেন ?”


