সাতক্ষীরায় মোবাইল কোর্টে ভুয়া ডাক্তারকে কারাদণ্ড

325

মো. খলিলুর রহমান, সাতক্ষীরা : সাতক্ষীরার কাথুন্ডা বাজারে অবৈধ ভাবে ক্লিনিক পরিচালনার দায়ে ভ্রাম্যমাণ আদালতে একজনকে কারাদন্ড দেয়া হয়েছে। সোমবার দেশব্যাপী চলা অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

অবৈধভাবে ক্লিনিক পরিচালনা, ডাক্তারি সার্টিফিকেট না থাকা, অননুমোদিতভাবে আল্ট্রাসনোগ্রাফি করা, অস্বাস্থ্যকর পরিবেশে ডেলিভারি করাসহ নানা অপরাধে দীপা চাকমা নামের ভুয়া ডাক্তারকে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করেন। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডাঃ জয়ন্ত সরকার প্রসিকিউট হিসাবে সহায়তা করেন এবং জেলা পুলিশ সদস্য মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।