সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে নদীতে নিহত যুবকের লাশের সন্ধান মিলেছে

65

সংবাদদাতা :  গত শুক্রবারে শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদীতে মাছের পোনা আহরণ করতে গিয়ে বজ্রপাতের কারণে দিগন্ত (২১) নামের এক জেলে মাঝ নদীতে নিখোঁজের খবর পাওয়া যায়। জানা যায় আটুলিয়া ইউনিয়নধীন দক্ষিণ বড়কুপট গ্রামের সুনীল কৃষ্ণ বৈদ্যের জমজ পুত্র সীমান্ত ও দিগন্ত বৈদ্য দুই নৌকা যোগে পার্শ্ববর্তী খোলপেটুয়া নদীতে পোনা আহরণ করতে যায়।

আজ সকালে দিগ‌ন্তের লাশ খোল‌পেটুয়া ন‌দীতে পাওয়‌া গে‌ছে। প‌রিবা‌রের শেষ ইচ্ছা ছিল হি‌রে মা‌নি‌কের লাশ টা যেন তারা শেষ বারের মতন একবার দেখ‌তে পায়।

ঘানার বিবরণে জানা গেছে, ঘটনার সময় দিগন্ত ছিলো একা একটি নৌকাতে এবং অন্য আরেক নৌকাটিতে ছিলো সীমান্ত ও তার বাবা সুনীল বৈদ্য, তারা নদী থেকে সে সময় পোনা আহরণ করতে ছিলো। ঠিক এরই ভিতর প্রাকৃতিক দূর্যোগ ও বজ্রপাতের কারণে তারা দুটি নৌকা নদীর কূলের উদ্দেশ্যে একই সাথে আসে থাকে। প্রতি মধ্যে আনুমানিক দুপুর ৩টার দিকে পিছনের নৌকায় থাকা দিগন্তের (২১) বজ্রপাত ঘটে ও সাথে সাথে নদীতে পড়ে যায়।

সামনের নৌকাটিতে বসে থাকা তার বাবা সুনীল বৈদ্য ছেলের নিথর দেহ নদীতে পড়ে যেতে দেখতে পায়। কিন্তু বিধির কি নির্মম পরিহাস, দিগন্ত সেই সময়ে বজ্রপাতে নদীতে অতল গভিরে তলিয়ে যায়। তাৎক্ষণিকভাবে কয়েকটা ট্রলার ও নৌকা যোগে অনেক খোঁজাখুঁজি করার পরেও দিগন্তের লাশের কোনো খোজ পাওয়া যায়নি।