সাতক্ষীরার দুই সংসদ সদস্যকে হত্যার হুমকি, পিতা-পুত্র আটক

164

মো: খলিলুর রহমান ।। সাতক্ষীরার দুই সংসদ সদস্যকে হত্যার হুমকির অভিযোগে পিতা ও পুত্রকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে সাতক্ষীরার দেবহাটা উপজেলার বেলেডাঙ্গা গ্রাম থেকে তাদেরকে আটক করে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- সাতক্ষীরার দেবহাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রেমের মনিরুল ইসলাম ও তার ছেলে নুরুল ইসলাম । মনিরুল ইসলাম স্থানীয় মসজিদের ইমাম।

উল্লেখ্য, গত ৯ই আগস্ট দুটি ফেসবুক আইডি থেকে সাতক্ষীরা-৩ আসনের এমপি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম রুহুল হক ও সদর আসনের এমপি মীর মোস্তাক আহমেদ রবির মাথার মূল্য ১ কোটি টাকা ঘোষণা দিয়ে হত্যার হুমকি দেয়া হয়। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় জিডি করা হয়। ঘটনার পর থেকে পুলিশ তৎপর হয়ে উঠে।

বুধবার রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পিতা ও ছেলেকে আটক করা হয়। গ্রেপ্তারের বিষয়টি সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর ইয়াছিন আলম নিশ্চিত করেছেন।