সাংবাদিক সম্রাটের জামিনে মুক্তি লাভ

26
ওবায়দুল কবির সম্রাট
সাংবাদিক ওবায়দুল কবির সম্রাট

কয়রা প্রতিনিধি: কয়রা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের হওয়া মানহানির মামলায় ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সকালের সময় পত্রিকা ও দৈনিক খুলনা টাইমস পত্রিকার কয়রা উপজেলা প্রতিনিধি ওবায়দুল কবির সম্রাটকে জামিন দিয়েছে আদালত। ১০ নভেম্বর মঙ্গলবার তিনি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ এ জামিন মঞ্জুর করেছেন। আগামী ২ ডিসেম্বর ২০২০ মামলার পরবর্তী দিন নির্ধারণ করেছে আদালত।

প্রসঙ্গত ২০১৯ সালের ১ অক্টোবর খুলনা টাইমস পত্রিকায় রুবিনা আক্তার বুলির বিরুদ্ধে একটি সত্য সংবাদ প্রকাশ করায়। ২০১৯ সালের ৬ নভেম্বর খুলনা টাইমস পত্রিকার কয়রা উপজেলা প্রতিনিধি ওবায়দুল কবির সম্রাট এর বিরুদ্ধে কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের রুবিনা আক্তার বুলি বাদী হয়ে দন্ডবিধির ৫০০ ও ৫০১ ধারায় মানহানির অভিযোগে মামলা করেন (সিআর ৪২৭/১৯)।