সমুদ্রের তীরে

98

রাজ্জাক

সমুদ্রের ঢেউয়ের ভাঁজে ভাঁজে প্রত্যাশা দোল খায়

জীবনের আঙ্গিনায়

স্মৃতির সুর বাজে কষ্টের বীণায়

সন্ধ্যার ভয়াল সমুদ্রের মত নীরব গর্জনে ।

আমিতো হারিয়ে যেতে চেয়েছিলাম

এই বিশালের মাঝে

তবু বুকে কেন আজ কেন কষ্ট বাজে,

বিশাল ভালবাসার পাহাড় গলে সৃষ্ট এই বিশাল

সমুদ্র আজ এত ভয়ংকর কেন?

সন্ধ্যায় খোলা আকাশের নীচে বসে একাকী ভাবি

আজ আমি দায়মুক্ত

আজ আমার কোন পিছুটান নেই ।

অথচ পিছনে ফিরে দেখি বড্ড কষ্ট

আমাকে টেনে নিয়ে যায় শূন্য খাঁচার কাছে

যেখানে বিশাল শূন্যতা যন্ত্রণায় ছটফট করে

অতীতের টানে।