নিজস্ব প্রতিনিধি : মাস্ক পড়ুন, সচেতনতা বৃদ্ধি করুন” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ১৫ টি স্থানে একই সাথে সচেতনতামূলক যৌথ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
হিউম্যান রাইটস এন্ড এনভায়ারনমেন্টাল একশন ডেভেলপমেন্ট যুব সংগঠন (হেড) এর সহযোগিতায় লাবসা, বল্লী, নগরঘাটা এবং পৌরসভার ১ নং ওয়ার্ড সহ ১৫ টি স্থানে একই সময়ে সচেতনতামূলক যৌথ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে হেড সংস্থার যুব সংগঠন সমূহের সদস্যবৃন্দরা অংশগ্রহন করেন।
বিভিন্ন জায়গায় পোস্টার হাতে নিয়ে মাস্ক ব্যবহার সম্পর্কে মানুষকে সচেতন করেন এবং মাস্ক বিতরন করেন। এই ক্যাম্পেইনের ফলে সাতক্ষীরা জেলার প্রান্তিক পর্যাযের জনগন মাস্ক ব্যবহার সম্পর্কে সচেতন হন।


