সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন মেয়রপ্রার্থী নাছিম ফারুক খান মিঠু

90
নাছিম ফারুক খান মিঠু

অনলাইন ডেস্ক: সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মেয়রপ্রার্থী ও সাতক্ষীরা চেম্বার অফ কর্মাস ইন্ড্রাট্রির সভাপতি নাছিম ফারুক খান মিঠু। গত পৌসুদিন রাতে পাটকেলঘাটায় সড়ক দূর্ঘটনায় তার ব্যক্তিগত প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে গেলেও তিনি শারীরিক ভাবে বড় কোন আঘাত প্রাপ্ত হননি।

এ জন্য কিন্তু মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন এবং অসংখ্য মানুষ যারা ফোন দিয়ে তার সুস্থ্যতার খোজ-খবর নিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে গতকাল রাতে নাছিম ফারুক খান মিঠু এক আবেঘণ স্টাটাস দিয়েছেন।

স্টাটাসটি হুবাহু তুলে ধরা হলোঃ-

মৃত্যুকে একেবারে সামনে থেকে দেখা। আল্লাহতালার অশেষ রহমত ও মানুষের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। হাজারো মানুষ খোঁজখবর নিয়েছেন আমার জন্য, এটাই আমার সব থেকে বড় পাওয়া। আমি ও আমার পরিবার কৃতজ্ঞ সকলের কাছে। গতকাল যশোর থেকে সাতক্ষীরা ফেরার পথে পাটকেলঘাটায় এই দূর্ঘটনার শিকার হই, আল্লাহতায়ালা রক্ষা করেছেন।