শুক্র-শনিবার সোনালী ব্যাংক খোলা

25

অনলাইন ডেস্ক: নিরীক্ষাসহ হিসাবরক্ষণ কার্যাবলী সম্পাদনের সুবিধার্থে আগামী শুক্রবার ও শনিবার উপজেলা পর্যায়ে সোনালী ব্যাংকের ট্রেজারি শাখা খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুন) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পূর্ব নিরীক্ষাসহ হিসাবরক্ষণ কার্যাবলী সম্পাদনের সুবিধার্থে আগামী শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনসমূহে উপজেলা পর্যায়ে সোনালী ব্যাংকের ট্রেজারি শাখা (শুধু প্রদান) খোলা রাখতে হবে। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণপূর্বক এই নির্দেশ পরিপালন করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।