লোহাগাড়ায় বণিক সমিতির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

69

আব্দুল ওয়াহাব লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃদক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী ব্যবসায়ীক প্রাণকেন্দ্র লোহাগাড়া বণিক সমিতির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২৩(জানুয়ারী) শনিবার দুপুরে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে জমকাল আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবগঠিত বণিক সমিতির নেতৃবৃন্দদের শপথবাক্য পাঠ করান, সমিতির প্রধান উপদেষ্ঠাও চট্টগ্রাম-১৫সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।

লোহাগাড়া বণিক সমিতির সভাপতি মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিব জিতু।

বিশেষ অতিথি ছিলেন, মোস্তাফা গ্রুপের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শফিক আহমদ।

এছাড়াও উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন সহ বিভিন্ন ইউপির চেয়ারম্যান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।