যে কোন প্রকার নাশকতা এড়াতে জেলা পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত

20

নিজস্ব প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় যে কোন প্রকার সমাজ বিরোধি কাজ এবং নাশকতা এড়াতে পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন হতে পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমানের নেতৃত্বে মহড়াটি বের হয়ে শহরের প্রধান, প্রধান শড়ক প্রদক্ষীন করে খুলনারোড মোড়ে এসে শেষ হয়।

এ সময় মহড়ায় অংশ নেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইলতুৎ মিশ , সহকারি পুলিশ তালা মোঃ অপু সারয়ার, সহকারি পুলিশ সুপার কালিগঞ্জ মোঃ জামিরুল ইসলাম, সহকারি পুলিশ সুপার দেবহাটা শেখ ইয়াছিন আলী এবং সকল থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সকল পুলিশ সদস্য। এ সময় পুীলশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনেরেখে সাতক্ষীরায় যে কোন প্রকার সমাজ বিরোধি কাজ এবং নাসকতা এড়াতে পুলিশের এই বিশেষ মহড়া।

তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ট্রাফিক সচেতনতা মূলক যে কর্মসূচি তার অংশ হিসাবে সকল পুীলশ সদস্যদের যানবহনের কাগজ, ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করে তিনি বলেন, সাতক্ষীরার জনগনকে উদ্বুদ্ধ করার জন্যে তারা যাতে জীবনের ঝুকি নিয়ে চলাচল না করে তাদের জীবনের নিরাপত্তার জন্য হেলমেট ব্যবহার করে।

এই উদ্দেশ্য নিয়ে ট্রাফিকের গতিশীলতা বৃদ্ধির জন্য মহড়াটি দিয়েছি, একই সাথে সরকার পুলিশের যে লজিস্টিক সাপোর্ট দিয়েছে যাতে দ্রুত ঘটনা স্থলে পুীলশ পৌছাতে পারে তার উদ্বোধন করেন।