যশোর-৬ উন্নয়রের জন্য নৌকার সরকারকে ক্ষমতায় আনতে হবেঃ ইসমাত আরা সাদেক

17
যশোর-৬ উন্নয়রের জন্য নৌকার সরকারকে ক্ষমতায় আনতে হবেঃ ইসমাত আরা সাদেক

আজিজুর রহমান, কেশবপুর থেকে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, নৌকার সরকারকে ক্ষমতায় আনতেই হবে। শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে। আপনারা ভালো থাকবেন এ নিশ্চয়তা একমাত্র নৌকার সরকারই দিতে পারে।
বৃহস্পতিবার দিনভর কেশবপুর পৌরসভার বায়শা নুরপুর, ভোগতি, আবাসপোলসহ বিভিন্ন ওয়ার্ডে এবং পাঁজিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে নির্বাচনী গনসংযোগকালে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক ভোট প্রার্থনার সময় এসব কথা বলেন।

গনসংযোগে প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, যশোর কোর্টের পিপি এ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, সাংগঠনিক সম্পাদক এবাদত সিদ্দিকী বিপুল, ইসমাত আরা সাদেকের ছেলে তানভির সাদেক, মেয়ে নৌরীণ সাদেক প্রমুখ। গনসংযোগে প্রতিটি ওয়ার্ডের সভাপতি, সাধারন সম্পাদক, নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিকেলে তিনি পাঁজিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন।

এদিকে যশোর-৬ কেশবপুর আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে গণসংযোগকালে ভোটারদের দ্বারে দ্বারে যেয়ে নৌকা প্রতীকে ভোট চান। এসময় তার সাথে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম রুহুল আমীন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়লের উপস্থিতিতে ভোটারদের মাঝে গণজোয়ার সৃষ্টি হয়। বুধবার দিনব্যাপী মঙ্গলকোট ইউনিয়নের পাঁচারই, পাঁথরা, চুয়াডাঙ্গা, মঙ্গলকোট, সদর ইউনিয়নের রামচন্দ্রপুর, ব্যাসডাঙ্গা, খতিয়াখালীসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন।

গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, যশোর জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কাজী রফিকুল ইসলাম, সহ-সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, যশোর জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, সোহরাব হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, নাসিমা সাদেক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর এবাদত সিদ্দিকী বিপুল, সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য গৌতম কুমার রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ, উপজেলার যুবলীগের আহ্বায়ক ও পৌর প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, যুগ্ন আহ্বায়ক আবু সাইদ লাভলু, সাবেক যুবলীগের আহ্বায়ক কাজী মুজাহিদুল ইসলাম পান্না,

সাবেক যুবলীগ নেতা শাহাদাত হোসেন, ইকবাল হোসেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, সাধারণ সম্পাদক মমতাজ বেগম, পৌর আওয়ামীলীগের আহ্বায়ক আব্দুস সোবহান পেশকার, যুগ্ন আহ্বায়ক এ্যাডভোকেট মিলন মিত্র, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, শামছুদ্দিন দফাদার, আমজেদ হোসেন, মোস্তাফিজুর রহমান মুক্ত, শফিকুল ইসলাম মুকুল, সাবেক সফল শিক্ষামন্ত্রী মরহুম এএসএইচকে সাদেক ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের পুত্র তারভিন সাদেক, কণ্যা নৌরীণ সাদেক, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজহারুল ইসলাম মানিক, যুগ্ন আহ্বায়ক জাকির হোসেন মুন্না,

পলাশ মল্লিক, পৌর কাউন্সিলর মফিজুর রহমান খাঁন মফিজ, জামালউদ্দীন, মহিলা কাউন্সিলর মনিরা খানম, মেহেরুন্নেছা মেরী, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফসার উদ্দীন গাজী, সাধারণ সম্পাদক কবীর হোসেন, মহিলা ইউপি সদস্য রেহেনা বেগম, সাগরিকা রত্না, জুলি বেগম, ইউপি সদস্য আব্দুর রহিম, কামাল হোসেন, ওলিয়ার রহমান, উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান, সাধারণ সম্পাদক রমেশ দত্ত, পৌর কৃষকলীগের সভাপতি আব্দুল গফুর, যুবলীগ নেতা হেলাল, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান, সাবেক ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মিজানূর রহমান,

ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, আওয়ামীলীগ নেতা মারুফ সরদার, ছাত্রলীগ নেতা আবু শাহিন, সবুজ হোসেন নীরবসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী সংসদ সদস্য জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের পক্ষে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে দলীয় নেতা কর্মীরা নৌকা প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করে চলেছেন।