মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি : সারা দেশের ন্যায় নওগাঁর মান্দায় উপজেলা স্বাস্থ্য সহ-কারীদের হাম-রুবেলা ট্রেনিং বর্জন কর্মসূচি অনুষ্ঠিত হয়ছে। বুধবার সকাল ১০ টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে কেন্দ্রীয় দাবী বাস্তবায়ন সমন্বয় পরিষদের ডাকে টেকনিক্যাল স্কেলসহ পদমর্যাদা আদায়ের লক্ষ্যে স্বাস্থ্যপরিদর্শক, সহকারী-স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহ-কারীদের হাম-রুবেলা ক্যাম্পেইন রেজিস্ট্রেশন ও ট্রেনিং বর্জন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য-সহকারীদের কাজের সফলতা দেশের গন্ডি ছাড়িয়ে বিশ্বে বুকে বাংলাদেশকে গৌরবের মর্যাদায় এনে দিয়েছে। পোলিও মুক্ত বাংলাদেশ ঘোষণায় স্বাস্থ্য-সহকারীদের কাজ অনস্বীকার্জ, মাতৃ ও শিশু মৃত্যুরোধে দেশের মানুষের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিক পুরস্কারে ঘোষিত হয়েছেন। শুধু তাই নয় বাংলাদেশের স্বাস্থ্য-সহকারীদের টিকা দেওয়া সঠিক ও সুন্দর হওয়ার জন্য তিনি ভ্যাকসিন হিরো পুরস্কারও পেয়েছেন।
জয়ন্তী রানী সরকারের সভাপতিত্বে ট্রেনিং বর্জন কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের সকল উপজেলায় ২৬ হাজার স্বাস্থ্য সহকারী সপ্তাহে ৬ দিন বিভিন্ন ওয়ার্ড ঘুরে শিশুর জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রামক ব্যাধী নিয়ন্ত্রণ, ঝুঁকিপূর্ণ রুগী সনাক্ত করণ, গর্ভবতী-গর্ভপূর্ব এবং গর্ভোত্তর সেবা, নবজাতকের সেবা,কমিউনিটি ক্লিনিকে রুগী সনাক্তকরণ ও ৩০ প্রকার ঔষুধ বিরতণ, কফ পরীক্ষার জন্য উপজেলা কেন্দ্রে রুগী প্রেরণ ও ডট্স পদ্ধতিতে যক্ষা রোগীর ঔষুধ খাওয়ানো,নারীর প্রজনন স্বাস্থ্যসেবা দেওয়া, পোলিও নির্মূল , স্যানিটেশস সহ ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের ৫ ডোজ টিটি টিকা দেওয়া, শিশুর দেড় বছরের মধ্যে ১০ টি প্রতিষেধক টিকা দেওয়াসহ সবগুলো আমরা করে থাকি।
প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা গণমুখী করার লক্ষ্যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালের ৬ ই ডিসেম্বর স্বাস্থ্য-সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। সরকারের তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবা মানুষের দৌড়গোড়ায় পৌছানোর মূল কারিগর সারা দেশের ২৬ হাজার স্বাস্থ্য-সহকারীগণ।
স্বাস্থ্য-সহকারীগণের টেকনিক্যাল পদমর্যাদা দীর্ঘ ২২ বছর ধরে রহস্যময় জটিলতার কারনে আটকে আছে। যা এখন বাস্তবান করা সময়ের দাবী। স্বাস্থ্য সহ-কারীদের হাম-রুবেলা ট্রেনিং বর্জন কর্মসূচিতে বক্তারা আরোও বলেন, আগামী ২২ ফেব্রুয়ারি মধ্যে টেকনিক্যাল পদমর্যাদা বাস্তবায়ন না হলে ২২ তারিখের ইপিআই সহ মাঠ পর্যায়ের সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন।


