মান্দায় যাতায়াতের রাস্তা নিয়ে মারপিট: আহত ২

24

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় যাতায়াতের রাস্তা,জমি-সংক্রান্ত বিরোধ এবং পূর্বশত্রæতার জের ধরে এক ভ্যানচালকের পরিবারের ২ জনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউপির পশ্চিম দূর্গাপুর গ্রামে।

বুধবার সকালে প্রতিপক্ষ নাজিম উদ্দিন, ফুরকান, মরিয়ম, নাজমা, মুক্তা এবং সাথীর অতর্কিত হামলায় আহতরা হলেন, পশ্চিম দূর্গাপুর গ্রামের সাজ্জাদের ছেলে মিজানুর রহমান এবং স্ত্রী সাবিনা খাতুন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো।