মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয়ের হলরুমে বুধবার সকাল ১০ টায় বাংলাদেশ মাদক ও ইভটিজিং সচেতনতা কার্যক্রম মান্দা-এর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের আহব্বায়ক আব্দুস সাত্তার মিঞা, যুগ্ম আহব্বায়ক রাজেন্দ্র নাথ দাস, সদস্য নিহাল ইয়ারব, অহিদুল ইসলাম, আব্দুল কুদ্দুস ও বজলুর রশিদ বকুল প্রমুখ।



