মান্দায় বন্যাকবলিতদের মাঝে যুবলীগ নেতা নাহিদ মোর্শেদ বাবু’র আর্থিক সহায়তা প্রদান

45

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় বন্যাকবলিতদের মাঝে মুহা: ইমাজ উদ্দিন প্রামানিক এমপি’র পক্ষ থেকে যুবলীগ নেতা নাহিদ মোর্শেদ বাবু আর্থিক সহায়তা প্রদান করেছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে তিনি বন্যা কবলিত এলাকা পরিদর্শন শেষে এমপি’র পক্ষ থেকে এসব অর্থ সহায়তা প্রদান করেন তিনি। এসময় তিনি উপজেলার ১০ নং নুরুল্যাবাদ ইউ’পির পার-নুরুল্যাবাদ মোসলুটা পাড়ায় দলের পক্ষ থেকে পানিবন্দি এবং গৃহহারা মানুষদের মাঝে আর্থিক সাহায্য প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন নুরুল্যাবাদ ইউপি আ’লীগের সভাপতি সাধীন কৃষ্ণ রায়, সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ ভুট্টু, ইউপি যুবলীগের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ওয়ার্ড আ’লীগের সভাপতি জিয়াবুর রহমান, সদস্য আব্দুল মালেক মিঠুন এবং ইউ’পি সদস্য জাহাঙ্গীর আলম প্রমূখ।

উল্লেখ্য, গত কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে পার-নুরুল্যাবাদ মোসলোটা পাড়ার বেড়িবাঁধ এবং চকরামপুরের মূল বাঁধসহ মান্দার পার-নুরুল্যাবাদ মন্ডলপাড়া, জোঁকাহাট, কয়লাবাড়ি, বাইবোল্যা ও পাঁজরভাঙ্গা পয়েন্টে ভেঙ্গে পানিবন্দি হয়ে পরে হাজার হাজার মানুষ।

মান্দা উপজেলা যুবলীগের সভাপতি এ্যাড.নাহিদ মোর্শেদ বাবু বলেন, মান্দা উপজেলার পার নূরুলাবাদে (নূরুলাবাদ ইউনিয়ন) বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকায় মাননীয় এম.পি জননেতা জনাব মুহাঃ ইমাজ উদ্দিন প্রামানিক এর পক্ষে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে। পর্যায়ক্রমে এ উপজেলার পানিবন্দি অসহায় মানুষদের মাঝে দলের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা করা হবে ।

এ ছাড়াও বন্যা দূর্গত এলাকা পরিদর্শনকরাসহ তালিকা তৈরীর মাধ্যমে অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি বলেও জানান তিনি।