মান্দায় জুয়ার আসর থেকে আটক ১০

56
মান্দায় জুয়ার আসর থেকে আটক ১০

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় জুয়ার আসর থেকে ১০ জনকে আটক করেছে পুলিশ। রবিবার গভীর রাতে কাঁশোপাড়া ইউনিয়নের চকভবানী গ্রামের জামিনুর রহমান বিশুর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, দক্ষিণ মৈনম গ্রামের আব্দুর রাজ্জাক, মামুন, আবু রায়হান সৈকত ও রুবেল শেখ, বাঙালপাড়া গ্রামের মোহাম্মদ নাসিম, জাহাঙ্গীর আলম সরদার ও আবেদ আলী, চকভবানী গ্রামের জামিনুর রহমান বিশু ও শামীম হেসেন এবং জাফরাবাদ গ্রামের আসলাম উদ্দিন।

মান্দা থানার (ওসি-তদন্ত) তারেকুর রহমান সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আশিষ সরকার এবং সুজন সঙ্গীয় ফোর্সসহ চকভবানী গ্রামের বিশুর বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় জুয়া খেলার সরঞ্জামসহ তাদেরকে আটক করা হয়।