মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধ এবং পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হয়েছেন। আহতদেরকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেয়া হয় । এরপর চিকিৎসা শেষে তারা থানায় অভিযোগ করার পর বাড়ি ফিরে গেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের চকভোলায় ডাঙ্গা পাড়ায়। এ ঘটনায় আহত আব্দুল খালেক বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে মান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানাযায়, মান্দার চকভোলাই গ্রামের মৃত নূর- উদ্দীন কবিরাজের ছেলে আব্দুল খালেকের সাথে একই এলাকার মেছের আলীর ছেলে আব্দুল মতিনের জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে গত গত ১৭ ই এপ্রিল শুক্রবার সোয়া ১২ টার দিকে আব্দুল খালেকের বাড়ির পাশে আব্দুল মতিনের (নির্মানাধীন ইটের পাকা বাড়ির উত্তর পাশ্বের) কাজের লোক পুরাতন ঘরের মাটি কাটা কাজ করার সময় আব্দুল খালেকের সাথে বাকতিন্ডা হয়।
এরই এক পর্যায়ে অভিযুক্ত আব্দুল খালেক,তার ছেলে আব্দুল কুদ্দুস এবং তার স্ত্রী রেহেনা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় ধারালো অস্ত্র কোদাল দিয়ে আব্দুল খালেকের উপর হামলা চালায়। হামলার সময় কোদালের আঘাতে আব্দুল খালেকের বাম হাতের শাহাদৎ আঙ্গুলীর উপরের অংশ কেটে পরে যায়। ওইসময় আব্দুল খালেকের চিৎকারে তার স্ত্রী শারমিন তাকে উদ্ধার করার জন্য এগিয়ে এলে তাকেও মারপিট এবং শ্লীলতাহানি করা হয়।
এরপর ওইদিনই স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করিয়ে দেন। এ ঘটনায় গত ১৯ শে এপ্রিল রবিবার বিকালে আব্দুল খালেক বাদী হয়ে ৩ জন আসামীর নাম উল্লেখ করে মান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
আহত আব্দুল খালেক জানান, আমার বাড়ির পাশে আব্দুল মতিনের কাজের লোক পুরাতন ঘরের মাটি কাটা কাজ করার সময় আব্দুল খালেকের সাথে বাকতিন্ডা হয়। এরই এক পর্যায়ে অভিযুক্ত আব্দুল খালেক,তার ছেলে আব্দুল কুদ্দুস এবং তার স্ত্রী রেহেনা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় ধারালো অস্ত্র কোদাল দিয়ে বিবাদীগন আমার উপর অর্তকিত হামলা চালায়। আমার বাড়ির লোকজন উদ্ধার করতে আসলে তাদের উপরও হামলা চালায়।
এ সময় হামলাকারীরা আমাকে হত্যার উদ্দেশ্যে কোদালের কোপ দেয়, এতে আমি মারাত্মকভাবে যখমপ্রাপ্ত হই। কোদালের কোপে আমার বাম হাতের শাহাদৎ আঙ্গুলীর উপরের অংশ কেটে পরে যায়। আমি এর বিচার চাই। আমি বর্তমানে জীবনের নিরাপত্ত্বাহীনতায় ভূগছি। ওরা এখনও বিভিন্নভাবে হুমকি অব্যাহত রেখেছে। ওরা আমাদের পথ রোধ করতে চায়। আমি এর সুষ্ঠ বিচার চাই।
অভিযুক্ত আব্দুল মতিনের সাথে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন যে, আমি মারপিট করিনি। ও হয়ত পরে গিয়ে ওর হাতের আঙ্গুল কেটে গেছে। এই বিষয়ে আমি কিছুই বলতে চাইনা। অভিযোগ অনুযায়ী ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য আসস্থ করেন তদন্তকারী পুলিশ কর্মকর্তা।



