মান্দায় করোনাভাইরাস মহামারিতেও ডাঃ টিপু’র চিকিৎসা সেবা অব্যাহত

52

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি ।। বর্তমান করোনা মহামারিতে সরকারি হাসপাতালে যখন বিভিন্ন অজুহাতে সাধারণ রোগিদের চিকিৎসা ব্যাহত হচ্ছে তখন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নির্দেশনামতো নওগাঁর মান্দা উপজেলায় ডাঃ ইকরামুল বারী টিপু করোনাভীতি উপেক্ষা করে দিনরাত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।

করোনা পরিস্থিতির শুরুতেই নিজেকে সুরক্ষিত রেখে চিকিৎসা সেবা দেয়ার মানসে পিপিই জোগাড় করার চেষ্টা করে ব্যর্থ হলেও একদিনের জন্যও তিনি চেম্বার বন্ধ করেননি, অকুতোভয় সৈনিকের মতোই এলাকার গরিব-দুঃখি অসহায় মানুষের বিশেষ করে শিশুদের তিনি চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। সরকারি কোন প্রণোদনার আশা নিয়ে তিনি ঝুঁকি নিচ্ছেন না, বরং এই দুঃসময়ে সাধারণ মানুষের পাশে থাকতেই দিনরাত তাঁর সেবার দরজা খোলা রেখেছেন।

উল্লেখ্য যে, একসময় সরকারি চাকরি করলেও এলাকায় জনসেবার প্রত্যয় নিয়েই তিনি ইস্তফা দিয়ে উপজেলা সদরে অবস্থান করে নিয়মিতভাবে রোগি দেখেন। আদর্শগতভাবে তিনি জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে কাজ করেন। আর তাইতো তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নির্দেশনামতো নিরলসভাবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।