মান্দায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত

48

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বিজ্ঞান শিক্ষা কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে ষষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সি।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম সেখ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ অভিমান্য,সহকারী শিক্ষা কর্মকর্তা পবিত্র কুমার সরকার প্রমূখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপ কুমার মহন্ত, এবং সাংবাদিক মাহবুবুজ্জামান সেতুসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।