মানিকগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন মমতাজ

18
মানিকগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন মমতাজ

মোহাম্মদ মাজহারুল ইসলাম খান, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ-২ আসনে (সিঙ্গাইর-হরিরামপুর ও মানিকগঞ্জ সদরের দক্ষিণাংশ) মনোনয়নপত্র দাখিল করেছেন সুনামধন্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম এমপি। গতকাল সকালে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেলা রহমত উল্লাহ’র কার্যালয়ে এক উৎসব মূখোর পরিবেশে তিনি এ মনোনয়ন পত্র দাখিল করেন।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে এক আনন্দঘন ও উৎসব মূখোর পরিবেশের মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনিত প্রার্থী-পর পর দুইবার নির্বাচিত সংসদ সদস্য-সুনামধন্য ও খ্যাতিমান কন্ঠশিল্পী মমতাজ বেগম এম.পি। গতকাল-বুধবার সকাল সোয়া ১১ টায় সিংগাইর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেলা রহমত উল্লাহ’র কার্যালয়ে স্থানীয় আওয়ামী লীগের বিশিষ্ট্য নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিনি এ মনোনয়ন পত্র দাখিল করেন।

এর পর দুপুর বেলায় মানিকগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এস.এম ফেরদৌসের নিকট জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে নিয়ে তিনি অনুরূপ মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান এডঃ গোলাম মহিউদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইঞ্জিনিয়ার তোবারক হোসেন লুডু, সিংগাইর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আনোয়ারা খাতুন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা হাজী আব্দুল মাজেদ খাঁন, যুগ্ম-সম্পাদক শহিদুর রহমান ও সায়েদুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, প্যানেল মেয়র সমেজ উদ্দিন, যুবলীগ সম্পাদক তমেজ উদ্দিন, সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ছাত্রলীগ আহ্বায়ক শাহীনুর রহমান, যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ আল-মামুন ও সিংগাইর সরকারী কলেজের ভিপি ফারুক হোসেন মিরুসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও তৃণমূল পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দিয়ে মমতাজ বেগম সকলের উদ্ধেশ্যে বক্তব্য রাখেন। আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কথা তুলে ধরে তিনি বলেন, দেশের এ উন্নয়নের গতিকে অব্যাহত রাখতে হলে আপনাদেরকে আবার নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করতে হবে। তাই দল মত নির্বিশেষে সকলেই নৌকা মার্কায় ভোট দিন।