মহেশপুর পৌর নির্বাচনে ৫ মেয়র প্রার্থীর মনোনয়ন পত্র জমা

67
মহেশপুর মহেশপুর পৌর নির্বাচনে ৫ মেয়র প্রার্থীর মনোনয়ন পত্র জমাপৌর নির্বাচনে ৫ মেয়র প্রার্থীর মনোনয়ন পত্র জমা

আশরাফুল আলম, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর পৌর সভা নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী আব্দুর রশিদ খান সহ ৪ মেয়র প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।  জানাগেছে মঙ্গলবার বিকালে আব্দুর রশিদ খান স্থানীয় এমপি শফিকুল আজম খান চঞ্চল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারন সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কুমার কুন্ড, সাধারন সম্পাদক শেখ এমদাদুল হক বুলু সহ স্থানীয় আওয়ামীলীগের নেতা ও কর্মীদের সাথে নিয়ে মহেশপুর টিরার্নিং অফিসারের কার্যালয়ে মনোয়ন পত্র জমা দেন। এছাড়া বিএনপির প্রর্থী আমিরুল ইসলাম খান চুন্নু, ইসলামী আন্দোলনের প্রার্থী তাহাবুর রহমান ও সতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা মেয়র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা প্রদান করেছেন।

৯টি ওয়ার্ডে সাধারন কাউন্সিলর প্রার্থী হিসাবে ৪১জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হিসাবে ১২জন মনোনয়ন পত্র জমা প্রদান করেছেন। উল্লেখ্যঃ আগামি ২৮শে ফেব্রুয়ারী মহেশপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।  রিটানিং অফিসার শ্বাশতী শীল জানান মঙ্গলবার শেষ সময় পর্যন্ত ৪জন মেয়র প্রার্থী, ৪১জন সাধারন কাউন্সিলর এবং ১২জন সংরিক্ষত মহিলা কাউন্সিলর প্রার্থী মনোনয়ন পত্র জমা প্রদান করেছেন।