সেলিম রেজা, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে ৮০ বোতল ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।
থানা সূত্রে জানাযায়, মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এর দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে থানার টহলরত পুলিশ অফিসার সঙ্গীয় ফোর্স সাথে নিয়ে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার মান্দারতলা গ্রাম থেকে ৮০ বোতল ফেনসিডিল সহ ওসমান গনি নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেন।
আটককৃত মাদক ব্যবসায়ী ওসমান গনি উপজেলার জাগুসা গ্রামের আনছার আলীর পুত্র।এই বিষয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মহেশপুর থানায় মামলা হয়েছে।


