মহেশপুরে সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত

203

সেলিম রেজা, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে সড়ক দূর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার নেপা ইউপির সেজিয়া গ্রামের জানলা কাটা ব্রীজের পাশে গরু বোঝায় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে খাদে পড়ে গাড়ী চালক গরু ব্যবসায়ী সবুজ হোসেন নামে এক ব্যাক্তি ঘটনাস্থলেই নিহত হয়।

সংবাদ পেয়ে মহেশপুর ৫৮ বিজিবি’র সদস্যরা মহেশপুর থানা পুলিশের সদস্যরা ও মহেশপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছিয়ে পিকআপ,গরু ব্যবসায়ীর মৃতদেহ ও ৪ টি জীবিত ও ২টি মরা গরু উদ্ধার করেন।

নিহত সবুজ হোসেন ঝিনাইদহ সদর হলিধানী ইউপির প্রতাপপুর গ্রামের আবুল হোসেনের পুত্র।

এ ব্যাপারে মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান,সেজিয়া এলাকায় ঝিনাইদহের এক জন গরু ব্যবসায়ী মারা গেছে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।