মহেশপুরে গাঁজা সহ আটক ২

71

সেলিম রেজা, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি ।। ঝিনাইদহের মহেশপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ। ১০ই জুলাই শুক্রবার সন্ধ্যায় উপজেলার মান্দারতলা হতে যাদবপুর গামী পাকা রাস্তার পশ্চিম পার্শ্বে গয়েশপুরের নিকটস্থ রফিক এর কলাবাগানের পাশে পাকা রাস্তার উপর হইতে পলিথিন মোড়ানো ৫০০ গ্রাম গাঁজা সহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো,উপজেলার গয়েশপুর গ্রামের ইয়াকুব দেওয়ানের পুত্র শফিকুল ইসলাম (৪০) ও একই গ্রামের আব্দুল মান্নানের পুত্র আশিকুর রহমান(২২)।

থানা সূত্রে জানাযায়,গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশের একটি চৌকশ টিম বিশেষ অভিযান পরিচালন করে শুক্রবার সন্ধ্যায় গয়েশপুরের পাকা রাস্তার উপর হইতে ৫০০ গ্রাম গাঁজা সহ হাতেনাতে তাদের আটক করেন।

এই বিষয়ে মাদকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।