বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুস সালাম চাকলাদারের স্মৃতিচারণে যুবলীগের দোয়া মাহফিল

42
বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুস সালাম চাকলাদারের স্মৃতিচারণে যুবলীগের দোয়া মাহফিল

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি: কেশবপুর উপজেলা যুবলীগের আয়োজনে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যশোর ৬ কেশবপুর আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদারের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুস সালাম চাকলাদার এর রুহের মাগফিরাত কামনায় স্মৃতিচারণ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক পৌরসভার প্যালেন মেয়র বিএম শহিদুজ্জামান শহিদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ লাভুলু পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা। বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা প্রমুখ।

এ ছাড়া বক্তব্য রাখেন, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণর সম্পাদক কবির হোসেন, বিদ্যান্দনকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রবিউল ইসলাম, হাসানপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তুহিন রেজা প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, মঙ্গলকোট ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আল আলাল দিলু, সুফলাকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহিন আলম, ত্রিমোহিনী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ওহিদুজ্জামান মিন্টু,  সদর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তৌহিদুজ্জামান , কেশবপুর পৌর ৮ নং ওয়ার্ড যুবলীগ নেতা ও সাংবাদিক আজিজুর রহমান, আলমগীর হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম রেজা, মাসুম বিল্লাহ সহ প্রতিটি ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ। দোয়া পচিালনার করেন সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাওলানা শহিদুল ইসলাম।