বিগ বসের বাড়িতে থাকার জন্য সপ্তাহন্তে কত টাকা পাচ্ছেন নেহা পেন্ডসে?

156

বিনোদন ডেস্কঃ ‘বিগ বস’ মানে শুধুই যে বিতর্ক, ঝগড়া, আর কেলেঙ্কারি নয়, ‘বিগ বস’ মানে প্রতিযোগীদের পকেটে ঢোকে বড় অঙ্কের টাকার ঝুলিও। এবছর বিগ বসের বাড়িতে থাকার জন্য প্রতিযোগীদের পারিশ্রমিকের পরিমানও বাড়িয়ে দেওয়া হয়েছে। এবছরে বিগ বসের বাড়িতে থাকার জন্য প্রতিযোগীদের পকেটে সপ্তাহন্তে কত টাকা ঢুকছে তা শুনলে চোখ কপালে উঠবে।

শোনা যাচ্ছে বিগ বসের বাড়িতে থাকার জন্য প্রত্যেক সপ্তাহে ৪৫ লক্ষ টাকা করে পাচ্ছেন ভজন গায়ক অনুপ জালোটা। তিনিই এবার বিগ বসের বাড়ির সব সদস্যদের মধ্যে সবথেকে বেশি রোজগার করছেন। আর এর পরের তালিকায় থাকছেন করণবীর বোহরা ও দীপিকা কক্কর। সপ্তাহন্তে করণবীর পাবেন ২০ লক্ষ টাকা, আর দীপিকা পাবেন ১৫ লক্ষ টাকা করে পাচ্ছেন।

এখন শোনা যাচ্ছে বিগ বসের বাড়িতে থাকা আরও এক সদস্য টেলিভিশন অভিনেত্রী নেহা পেন্ডসেও ২০ লক্ষ টাকা করে পাচ্ছেন। নেহাও যথেষ্ঠ জনপ্রিয়, আর সেকারণেই তিনি এই পরিমান টাকা পাচ্ছেন বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত, বিগ বস-১২ এর গ্র্যান্ড প্রিমিয়ার এপিসোডে নিজের নাচ দিয়ে সকলের নজর ইতিমধ্যেই কেড়ে নিয়েছেন নেহা পেন্ডসে। পাশাপাশি নেহা স্পষ্ট জানিয়েছিলেন, তিনি ভীষণই শান্তিপ্রিয়। অহেতুক নাটক তাই তাঁর এক্কেবারেই পছন্দ নয়।

ইন্ডিয়া টুডেকে নেহা জানিয়েছিলেন, ”বিগ বসের বাড়িতে থাকার প্রস্তাব এই প্রথমবার আমার কাছে এসেছে এমনটা নয়। এর আগেও দু-তিনবার এই প্রস্তাব আমার কাছে এসেছিল। তবে এবারই আমার মনে হয়েছে বিগ বসের বাড়িতে থাকার জন্য আমি সময় দিতে পারব, আর এবার বিগ বসের বাড়িতে থাকা আমার জন্য গেম চেঞ্জার হয়ে উঠতে পারবে বলে মনে হয়েছে তাই আমি রাজি হয়েছি। ”