স্টাফ রিপোর্টার: বন্ধন টেলিমিডিয়াও শিল্পী সংসদের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টিভি নাট্য পরিচালক মো. মুছা করিমের পরিচালনায় চিত্রশিল্পী ও চলচ্চিত্র অভিনেতা, তরুণ কুমার কান্তি সরকার উপস্থিতিতে বর্ষসেরা শিল্পীদের পুরুস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুর ২টায় বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের বর্ষসেরা সম্মাননা প্রদান করেন।
পুরুস্কৃত শিল্পীরা হলেন বর্ষসেরা সংগঠক মোঃআরিফুজ্জামান আপন,(সংগঠনে বিশেষ অবদান রাখার জন্য) বর্ষসেরা নায়ক আসিফুল আলম(আসিফ), আশার আলো নাটক, বর্ষসেরা নায়কা মনিরা খাতুন, অন্তরে তুমি, বর্ষসেরা খলনায়ক খালিদুর রহমান বাচ্চু, ধোয়াশা, বর্ষসেরা অভিনেতা মোঃ নূরুল হুদা ফুল ধোঁয়াশা, বর্ষসেরা অভিনেত্রী প্রভাষক ছন্দা রানী মন্ডল ধোঁয়াশা, বর্ষসেরা পার্শ্ব অভিনেতা শেখ মনিরুল ইসলাম (মনির) ধোঁয়াশা, বর্ষসেরা পার্শ্ব অভিনেত্রী মোছাঃ আয়শা খাতুন (খুকুমণি) ময়নার কথা, বর্ষসেরা গুনিশিল্পী অনুজিৎ কুমার মন্ডল ঠিকানা লাল কোঠা, বর্ষসেরা কমিডিয়ান মোঃ ইব্রাহিম হোসেন, মানিক জোড় বর্ষসেরা শিশুশিল্পী পপি মন্ডল ময়নার কথা,বর্ষসেরা নাট্য ব্যক্তিত্ব বন্ধন টেলিমিডায়ার সভাপতি অতুল কুমার ঘোষ অন্তরে তুমি। সম্মান সূচক পদ বন্ধন শিল্পী সংসদের সভাপতি মোঃ জিয়াউল হক (জিয়া) বর্ষসেরা নাট্যকার মোঃ মুছা করিম, অন্তরে তুমি।
এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক সাতক্ষীরা বার্তা সম্পাদক এস কে কামরুল হাসান, সহ -সভাপতি প্রভাষক ফরিদ উদ্দিন মাসউদ, যুগ্ম সম্পাদক কবিরুল ইসলাম, সহ শিল্পী বৃন্দ স্বাস্থ্য বিধি মেনে করোনায় ঘর বন্ধি মানুষকে বিনোদন দেওয়ার জন্য লাইভ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠান” সাতক্ষীরা লাইভ ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হয়েছে।



