বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালযয়ে বিতর্ক, রচনা প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

85

এস এম সোহাগ হোসেন রানাঃ তালা উপজেলা নগরঘাট বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালযয়ে মঙ্গলবার (৩০শে জানুয়ারী) দুর্নীতি দমন কমিশন এর অর্থায়নে আয়োজিত বিতর্ক প্রতিযোগীতা, রচনা প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবে দুর্নীতির বিস্তার ঘটে। এর পক্ষে বিপক্ষে তুমুল বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিপক্ষ ও পক্ষের দল মধ্যকার বিতর্ক শুরু হয়। বিতর্ক অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে বিচারকমণ্ডলী পক্ষে দলকে বিজয়ী ঘোষণা করেন।

উক্ত অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক লায়লা পারভীন সেঁজুতির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্কুলের সভাপতি স ম আক্তার উল আলম। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক ফজলুর রহমান, সহকারী শিক্ষক নবকুমার ঢালী, নরেশ চন্দ্র সরকার, রুহুল কুদ্দুস, বিশ্বনাথ সরকার, পূর্ণচন্দ্র সরকার, কৃষ্ণপদ সরকার, তপন রায়, সুশান্ত মন্ডল, মুকুল সরকার, উজ্জ্বল রায়, তাপস রায়, খায়রুজ্জামান প্রমুখ।

উক্ত অনুষ্ঠান শেষে রচনা প্রতিযোগীতা ও বিতর্ক প্রতিযোগীদের পুরস্কার প্রদান করা হয়।